ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। তাঁর সঙ্গে রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁরা শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে গতকাল বুধবার পদত্যাগ করায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ফাঁকা হয়। নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁরা দুজন ছাড়া অন্য কোনো মন্ত্রী এদিন শপথ নিয়েছেন বলে জানা যায়নি।
এর আগে দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, ‘আমি সরকারকে সুন্দরভাবে চালিয়ে নিতে সরকারের বাইরে থাকব।’ এ সময় তিনি ঘোষণা করেন, একনাথ সিন্ধে স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন। এদিন আর কোনো মন্ত্রী শপথ গ্রহণ করবেন না বলেও জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ।
৯ দিন আগে একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ক মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের সুরাটে চলে যান। পরে সেখানে থেকে তাঁরা চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন বেশ কয়েক দিন। পরে গুয়াহাটিতে আরও কয়েকজন শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের দলে যোগ দেন। সব মিলিয়ে একনাথ সিন্ধের পক্ষের বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।
ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারান রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে গতকাল বুধবার রাতে তিনি এক ভাষণে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করে তাদের জোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন রয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে