ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দিল্লির আম আদমি পার্টির (এএপি) সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। স্থানীয় সময় আজ বুধবার এমনই অভিযোগ করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের এএপির পক্ষ থেকে। বিজেপি এএপির এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এদিনই বিহার বিজেপির হাতছাড়া হওয়ার পর আস্থা ভোটের আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ঘনিষ্ঠ এক বিধায়কের বাড়িতে তল্লাশি চালায়।
আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি নেতারা ২০ কোটি রুপির বিনিময়ে তাদের বিধায়কদের দলবদলের জন্য চাপ দিচ্ছে। সেই সঙ্গে অন্য বিধায়কদের ভাঙিয়ে আনার জন্য ২৫ কোটি রুপি দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।
এর আগে, এএপি শাসিত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দুর্নীতির তদন্তে নেমেছেন। সিসোদিয়া আগেই অভিযোগ করেছিলেন, তাঁদের সরকার ভাঙার জন্যই ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোকে। তাঁর দাবি, বিজেপির তরফে তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে—দলবদল করলেই প্রত্যাহার করা হবে সমস্ত তদন্ত প্রক্রিয়া।
এএপির মুখপাত্র তথা জাতীয় সংসদের সদস্য সঞ্জয় সিং আজ বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘টাকার লোভ দেখানো হচ্ছে বিধায়কদের।’ এএপির বিধায়ক সোমনাথ ভারতীও সাংবাদিকদের জানান, তাঁর কাছে সরাসরি এ ধরনের প্রস্তাব এসেছে।
এদিকে, আজ বুধবারই বিহার বিধানসভায় আস্থা ভোটের আগে রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালায় গোয়েন্দারা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা তেজস্বীর মা রাবড়ি দেবী এই তল্লাশি-হয়রানির প্রতিবাদ করে বলেছেন, বিজেপির চোখ রাঙানিকে তাঁরা ভয় পান না।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে