
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আজ রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
সিং আরও বলেন, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন নিয়মিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংখ্যালঘুদের বিষয়ে যোগাযোগ রাখছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশের সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মোতায়েন করে।
তিনি আরও বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ভারত।’
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আগস্টের আন্দোলনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে।
ভারত আশা করে, বাংলাদেশের সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই ঘটনাগুলোর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৩ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে