বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জোট ভাঙার খবর অনেক পুরোনো। জোট ভেঙে বিরোধী আরজেডিরসহ ৭ দলের সঙ্গে মহাজোট বেধে নতুন সরকার গঠন করেছেন নিতীশ। মোট ৩১ জনকে নিয়ে গঠিত হয়েছে নিতীশ-তেজস্বীর জুটির মন্ত্রিসভা। রাজ্যের গভর্নর ফাগু চৌহান তাদের শপথ পড়ান।
বিজেপিকে বাদ দিয়ে গড়া মন্ত্রিসভায় যোগ দিয়েছে ভারতের পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। নিতীশের নতুন মন্ত্রিসভায় কংগ্রেসের দুজন বিধায়ক পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন—আফাক আলম এবং মুরারি লাল গৌতম।
জেডিইউ নেতা নিতীশ কুমার মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব উপ-মুখ্যমন্ত্রী হিসাবে আগেই শপথ নিয়েছিলেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার বিহারের নতুন মন্ত্রীরা শপথ নেন। মোট ৩১ জনের মন্ত্রিসভায় ১৬ জনই আরজেডির। ১১ জন জেডিইউ-র। তবে বাম দলগুলো নিতীশ তেজস্বীকে সমর্থন জানালেও তাদের কেউ মন্ত্রিসভায় থাকছেন না।
নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি নিতীশ রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছেই রেখেছেন। উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি তেজস্বীর দায়িত্বে থাকছে স্বাস্থ্য, সড়ক নির্মাণ, শহর উন্নয়ন, গৃহায়ণ ও গ্রাম উন্নয়নের মতো মন্ত্রণালয়গুলো। তেজস্বীর ভাই তেজ প্রতাপ হয়েছেন বিহারের নতুন পরিবেশ মন্ত্রী।
বিহারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সব মিলিয়ে ৩৬ জন মন্ত্রী দায়িত্ব নিতে পারেন। তাই বর্তমানে মন্ত্রিসভায় ৩১ জন দায়িত্ব নেওয়ায় রাজ্যের মন্ত্রিসভায় আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকল। নিতীশ-তেজস্বী এরই মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে