ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলতি বছরের ১৮তম লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ১২টি পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিজেপি থেকে মুখ ফেরালেও উত্তরবঙ্গের মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেয়নি। উত্তরবঙ্গে আট আসনের ছয় আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার সেই উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের এমপি ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
গত বুধবার রাজ্য বিজেপির সভাপতি ও বালুরঘাটের দুবারের এমপি সুকান্ত মজুমদার জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন। তাতে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। ভারত সরকারের কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয়, রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না। রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রস্তাব দেওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এটা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। এলাকার উন্নয়ন হবে।’
এ ঘটনার পরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সুকান্ত মজুমদার এই প্রস্তাব দেওয়ার পরপরই রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের এ বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, ‘বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা প্রথম থেকেই রুখেছি। সুকান্তের এই বক্তব্য সমর্থন করি না এবং প্রশ্রয় দিই না। তীব্রভাবে প্রতিবাদ করছি।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে