
ভারতের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে গতকাল সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। তৃণমূল কংগ্রেস বলেছে, মোরবি ব্রিজ ধসের বিষয়ে টুইটারে পোস্ট করার কারণে ক্ষমতাসীন বিজেপি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ বশবর্তী হয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মরবি সেতু বিষয়ে সুনির্দিষ্ট কোন পোস্টের জন্য সাকেত গোখলেকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলেনি তৃণমূল। তবে বিজেপি সরকারের ফ্যাক্ট-চেক ইউনিট সম্প্রতি গোখলের একটি টুইট শনাক্ত করেছে, যেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মরবি সফরের সময় ৩০ কোটি রুপি খরচ হয়েছে বলে খবর প্রকাশ করেছে আরটিআই।’
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বলেছে, তাঁর এই দাবি ভিত্তিহীন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ডেরেক ও ব্রায়েন এক টুইটারে বলেছেন, সাকেত গোখলে সোমবার রাতে নয়াদিল্লি থেকে রাজস্থানের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাজস্থান বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করেছে।
ডেরেক ও ব্রায়েন আরও বলেছেন, সোমবার দিবাগত রাত ২টার সময় সাকেত তাঁর মাকে ফোন করে বলেছিলেন, পুলিশ তাঁকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তিনি হয়তো আহমেদাবাদে পৌঁছাবেন। পুলিশ তাঁকে দুই মিনিটের জন্য ফোন করতে দিয়েছিল এবং পরে তাঁর কাছ থেকে ফোন ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়।
এদিকে বার্তা সংস্থা পিটিআই বলেছে, জয়পুর বিমানবন্দরের পুলিশ ইনচার্জ দিগপাল সিং জানিয়েছেন, তাঁদের কাছে সাকেত গোখলেকে গ্রেপ্তারের কোনো তথ্য নেই। তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না।
গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবি শহরে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। এ দুর্ঘটনার তদন্তে পৌর কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করা হয় এবং বলা হয়, ঠিকাদার প্রতিষ্ঠান সংস্কারের সঠিক নিয়ম অনুসরণ করেনি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে