ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে তাঁর ভোট দিয়েছেন। নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে তিনি ভোট দেন। আহমেদাবাদের গান্ধীনগর লোকসভা আসনের নিশান উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোদি। এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার একটু পর নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে মোদি—শাহ দুজনে একসঙ্গে ভোট বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত ভক্ত-সমর্থকেরা উল্লসিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ভোটকেন্দ্রে মোদি ভোট দিলেও কাকে দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে অনুমান করা যায়, মোদি তাঁর দীর্ঘ দিনের সহযাত্রী অমিত শাহকেই ভোট দিয়েছেন এবং সেটাই স্বাভাবিক। ভোটের আগে, মোদি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং এক ভক্তের তৈরি করা মোদির প্রতিকৃতিতে নিজের অটোগ্রাফ দেন।
পরে মোদি কেন্দ্রের বাইরে থাকা লোকদের উদ্দেশ্য করে বলেন, দেশের নাগরিকদের উচিত নিজ নিজ ভোট দেওয়া কারণ এটি গণতন্ত্রের বিকাশে বড় তাৎপর্য রাখে। তিনি কৌটিল্যের চার নীতি—সাম, দান, দণ্ড ও ভেদের ইঙ্গিত করে বলেন, ‘আমাদের দেশে দানের (অনেক সময় কোনো কিছুর মূল্য দেওয়া অর্থে এটি ব্যবহৃত হয়) গুরুত্ব অনেক।’
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে আজ মঙ্গলবার ভারতের ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ১৮ তম লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়ছেন।
লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ১০টি রাজ্যের মধ্যে ভোট গ্রহণ হচ্ছে—পশ্চিমবঙ্গের ৪ টি, আসামের ৪ টি, বিহারের ৫ টি, ছত্তিশগড়ের ৭ টি, গোয়ার ২ টি, গুজরাটের ২৫ টি, কর্ণাটকের ১৪ টি, মধ্যপ্রদেশের ৯ টি, মহারাষ্ট্রের ১১ টি, উত্তর প্রদেশের ১০টি এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমনদিউতে ১টি আসনে।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই ধাপে লড়ছেন—বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, মধ্যপ্রদেশ সরকারের সাবেক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে এবং কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংসহ একাধিক হেভিওয়েট নেতা।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৩ ঘণ্টা আগে