ভারতের মধ্য প্রদেশ রাজ্যে দেয়াল ধসে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ সোমবার সকালে রাজ্যের সাগর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, মধ্য প্রদেশের সাগর জেলার শাহপুরের হারদউল বাবা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহত শিশুদের উদ্ধার করা হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুরা মন্দিরের একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসাবে শিবলিঙ্গ তৈরির কাজ করছিল। একপর্যায়ে মন্দিরের পাশে একটি বাড়ির দেয়াল শিশুদের ওপর ধসে পড়ে। প্রশাসন জানিয়েছে, বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো এবং ভারী বৃষ্টির কারণেই মূলত দেয়ালের ভিত্তি দুর্বল হয়ে তা ধসে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়। শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা শিশুরা ১০-১৫ বছর বয়সী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই ঘটনায় ব্যথিত। তিনি বলেন, ‘আমি আশা করি, আহতরা শিগগির সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেবে।’
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। আমি আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এর আগে, কিছু দিন আগে রাজ্যের রেওয়া জেলায় দেয়াল ধসে ৪ শিশু মারা যায় গতকাল রোববার। তার ঠিক একদিন পর এই হতাহতের ঘটনাটি ঘটল।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে