ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম।
এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে।
ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে