আবারও বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়া আগের সরকার থেকে পদত্যাগ করেছিলেন আজ মঙ্গলবারই। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট বেঁধে আগের সরকার গঠন করেছিলেন নিতীশ। তবে নিতীশের জনতা দল ইউনাইটেডের সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পর নিতীশ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং লালু প্রাসাদ যাদবের ছেলে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবকে নিয়ে আবারও গভর্নরের সঙ্গে দেখা করতে যান নতুন সরকার গঠনের দাবিতে। তারই ধারাবাহিকতায় জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ ৭টি দল মিলে গঠন করেন ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় এখান থেকেই।
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার শপথ নেবেন আগামীকাল বুধবার।
এর আগে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন নিতীশ কুমার। তবে রাজ্য গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এই বিষয়ে অবগত।’
তবে পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরে কার্যালয়ে দেখা যায়। এবার তাঁর সঙ্গে ছিলেন, সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধী দলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী ও তাঁর ভাই তেজ প্রতাপকেও। নতুন সরকারে গঠনের ক্ষেত্রে নতুন জোটে নিতীশের পার্টি জনতা দলের (ইউনাইটেড) সঙ্গে লালু প্রাসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের পাশাপাশি কংগ্রেসও যোগ দিতে পারে বলে জানা গিয়েছিল তখন।
এদিকে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পরপরই দলটির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বিহারের রাজধানী পাটনায় গেছেন। বিজেপি নেতা সুশীল কুমার মোদি, রবি শঙ্কর প্রাসাদ এবং আরও কয়েকজন। বিহার বিজেপির প্রধান সঞ্জয় জাসওয়াল বলেন, ‘নিতীশ কুমার বিহারের জনগণ এবং বিজেপির সঙ্গে প্রতারণা করেছেন। জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে