ভারতের বিহারে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট ভেঙে দিয়েছে শরিক জনতা দল (জেডি-ইউ)। দলটির প্রধান নেতা নিতীশ কুমার আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বিজেপির সঙ্গে নিতীশ কুমারের জোট ভেঙে দেওয়ার খবর নিশ্চিত করেছে এনডিটিভি। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার জনতা দলের (জেডি-ইউ) বিধায়ক ও গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা এ বিষয়ে বৈঠকে অংশ নেন। সেখানে নেতা-কর্মীরা সবাই নিতীশ কুমারের বিজেপির সঙ্গ ছাড়ার সিদ্ধান্তে সমর্থন জানায়। এর পরেই জোট ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা আসে। অন্যদিকে কংগ্রেস ও আরজেডিও আলাদাভাবে দলীয় বিধায়কদের সঙ্গে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে।
এ ঘটনায় বিহারে বড় ধরনের ধাক্কা খেল বিজেপি। জনতা দল (জেডি-ইউ) এখন আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রক্রিয়া শুরু করেছে। বিজেপির সমর্থন ছাড়াই সরকার টিকিয়ে রাখতে মরিয়া তাঁরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারের মতো বড় রাজ্যে বিজেপিকে ধাক্কা দিতে পারলে বিরোধী শিবির অনেকটাই চাঙা হয়ে উঠবে। কারণ, বিহারে রয়েছে ৪০টি লোকসভা আসন। গতবার এর মধ্যে ৩১টিই পেয়েছিল বিজেপির এনডিএ জোট।
২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের মুখ্যমন্ত্রী হন নিতীশ কুমার। কিন্তু দুই বছরের মধ্যে জোটে জটিলতা দেখা দিয়েছে। জেডিইউ নেতা আরসিপি সিং দল ছাড়ার কথা ঘোষণা করতেই দুই দলের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপিকে ছেড়ে লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন আরজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নিতীশ। তবে সেই জোট টেকেনি। এখন আবার নতুন করে জোট গড়ার ক্ষেত্রে উভয় দলকে বেশ আশাবাদী বলে শোনা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে