
ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পান। তাঁরা বর্তমানে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপির দুজন সংসদ সদস্য হলেন ওডিশার প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত।
সম্প্রতি, অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা ও সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগ আনে বিরোধী দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি জোটভুক্ত এনডিএর সংসদ সদস্যরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।
বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘প্রতাপ সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর কপাল কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’
মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায় আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে।’ অজয় শুক্লা আরও বলেন, ‘দুজনই আইসিইউতে আছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’
বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন, ‘আপনার কি লজ্জা নেই রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’
তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সংসদ ভবনে প্রবেশ করছিলাম। এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয়, ধাক্কা দেয় ও হুমকি দিতে থাকে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে