কংগ্রেসের পুনরুজ্জীবন জরুরি এবং এ জন্য চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। এমনটাই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর। দক্ষিণ ভারতের মালায়ালম ভাষার দৈনিক পত্রিকা মাতৃভূমিতে নিজের কলামে এমনই মন্তব্য করেছেন তিনি।
শশী থারুর মনে করিয়ে দেন, ২০২০ সালে জি-২৩ বলে পরিচিত কংগ্রেস নেতারা দলে সংস্কার চেয়ে যে চিঠি দিয়েছিলেন তিনি সেই চিঠিরও একজন স্বাক্ষরকারী। তাঁর মতে, দলকে ঢেলে সাজাতে হবে। তাই নির্বাচন জরুরি। এমনকি, তিনি নিজেও দলের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে রাহুল গান্ধীকে সভাপতি করার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতারা। তাই বিজেপি সভাপতি জেপি নাড্ডার কটাক্ষ, পরিবারতন্ত্র কায়েম করতে গিয়েই ডুবছে কংগ্রেস।
১৭ অক্টোবর কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও দলের একটি বড় অংশ রাহুলকেই আবারও দলের প্রেসিডেন্ট করতে সচেষ্ট। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মহল থেকে থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম শোনা গেলেও তিনিও রাহুলের পক্ষে প্রচার শুরু করেছেন।
তবে এসব ডামাডোলের মধ্যে শশী থারুর কংগ্রেসের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে দলের শীর্ষ পদে নির্বাচনের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। তাঁর স্পষ্ট কথা, নতুন নেতৃত্ব, নতুন চিন্তাভাবনা ছাড়া কংগ্রেসের পুনরুজ্জীবন সম্ভব নয়।
এদিকে, কংগ্রেসের ঘরে–বাইরে নাকাল অবস্থার মধ্যেই পাল্টা প্রচারে নেমেছে বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডার মতে, কংগ্রেস ডুবন্ত জাহাজ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিরোধীদের কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করে তিনি বিরোধীদের ২০২৯ নিয়ে প্রস্তুতির পরামর্শ দেন। একই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীদের গলায়ও।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে