ভারতের বিহারে বড় ধরনের ধাক্কার মুখোমুখি বিজেপি। বিহারে বিজেপির জোটের শরিক জনতা দল (জেডি-ইউ) বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রক্রিয়া শুরু করেছে। বিজেপির সমর্থন ছাড়াই সরকার টিকিয়ে রাখতে মরিয়া তাঁরা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার দলীয় বিধায়কদের বৈঠক ডেকেছে জেডিইউ। কংগ্রেস ও আরজেডিও আলাদাভাবে দলীয় বিধায়কদের সঙ্গে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন।
মহারাষ্ট্রের শিবসেনার মতো বিজেপি জেডিইউ ভাঙার চেষ্টা করছে বলেও জল্পনা শুরু হয়েছে। শঙ্কা মাথায় নিয়ে জেডিইউ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তাঁদের দলের কোনো প্রতিনিধি থাকবে না।
২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের মুখ্যমন্ত্রী হন নিতীশ কুমার। কিন্তু দু বছরের মধ্যে জোটে জটিলতা দেখা দিয়েছে। জেডিইউ নেতা আরসিপি সিং দল ছাড়ার কথা ঘোষণা করতেই দুই দলের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন সিংয়ের অভিযোগ, ‘এলজেপি নেতা চিরাগ পাশায়ানের মতোই এখন তাঁদের ঘর ভাঙতে আরসিপিকে ব্যবহার করছে বিজেপি। বিরোধ এতটাই চরমে যে কংগ্রেস ও আরজেডির সঙ্গে যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তাঁরা।’ উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় একক বৃহত্তম হলো আরজেডি। তাঁদের সদস্য সংখ্যা ৮০।
এ ছাড়া, ১৬ জন বাম বিধায়কেরও সমর্থন রয়েছে আরজেডির পক্ষে। এর সঙ্গে যদি কংগ্রেসের ১৯ জন বিধায়কের সমর্থন তাদের দিকে যায় তবে বিজেপির ৭৭ জন বিধায়কের বিরুদ্ধে আস্থা ভোটে জিততে কোনো অসুবিধাই হবে না নিতীশের। তবে, বিজেপি দল ভাঙায় ওস্তাদ—এমন চিন্তাও মাথায় রেখেছে জেডিইউ।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপিকে ছেড়ে লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন আরজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নিতীশ। তবে, সেই জোট টেকেনি। এখন আবার নতুন করে জোট গড়া ক্ষেত্রে উভয় দলকে বেশ আশাবাদী বলে শোনা যাচ্ছে।
এদিকে, মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন ধরানোর প্রতিশোধ নিতে মরিয়া কংগ্রেস। এই অবস্থায় বাম, কংগ্রেস ও আরজেডির সম্মিলিত তৎপরতায় বিজেপিকে বিহারের শাসক জোট থেকে হটানোর তৎপরতা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারের মতো বড় রাজ্যে বিজেপিকে ধাক্কা দিতে পারলে বিরোধী শিবির অনেকটাই চাঙা হয়ে উঠবে। কারণ, বিহারে রয়েছে ৪০টি লোকসভা আসন। গতবার এর মধ্যে ৩১টিই পেয়েছিল বিজেপির এনডিএ জোট। তাই বিহার নিয়ে বিজেপিও বেশ তৎপর।
বিহারের বিজেপি নেতা সুশীল মোদীর দাবি, জোটে কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে যাবে। কিন্তু নিতীশ কুমার বিজেপির সঙ্গে দূরত্ব কমানোর কোনো লক্ষণই দেখাচ্ছেন না। ফলে বিহার সমস্যা বেড়েই চলেছে। এবং সবমিলিয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতিতে বিজেপি অনকেটাই ব্যাকফুটে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে