লোকসভা ভোটের প্রচারে নেমে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধি। আজ সোমবার লোকসভা ভোটের সপ্তম ও শেষ দফার ভোটের প্রচারের সময় বিহারের পালিগঞ্জের জনসভায় বড়সড় বিপদের মুখে পড়েন রাহুল। পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে সভা ছিল সাবেক কংগ্রেস সভাপতির।
সেই সভা মঞ্চের একাংশ আচমকাই দেবে যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কন্যা মিশা ভারতীও। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি রাহুলের হাত পাকড়ে তাঁকে মঞ্চ থেকে নিচে নিয়ে যান লালু কন্যা। নিরাপত্তা রক্ষীরা রাহুলকে ঘিরে ধরেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা প্রাক্তন কংগ্রেস সভাপতি।
এরই মধ্যে রাহুলের সভা মঞ্চ ধসে পরার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আগামী ১ জুন লোকসভা নির্বাচনের অন্তিম দফায় পাটলিপুত্র আসনে ভোট নেওয়া হবে। পাটলিপুত্র আসনে আরজেডি-কংগ্রেস মহাজোটের প্রার্থী হয়েছেন লালুপ্রসাদের কন্যা মিশা ভারতী। তাঁর সমর্থনে পটনার অদূরে পালিগঞ্জে সভা ছিল রাহুলের। ওই সভায় উপস্থিত ছিলেন লালুর ছোট ছেলে তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সভাস্থলে উপচে পড়া ভিড় পড়েছিল।
সামাজিক যোগাযোগমামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, মঞ্চে উঠে মিশার ডান হাত তুলে ধরে সভায় হাজির শ্রোতা-দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন রাহুল। তাঁর সঙ্গে মঞ্চে হাজির অন্যান্য নেতারাও হাত নাড়ছেন। মঞ্চের ডান দিকে থেকে রাহুল-মিশা বাঁ দিকে যাওয়া শুরু করতেই আচমকা দুলতে থাকে মঞ্চটি। খানিকটা ঝাঁকুনি খান সাবেক কংগ্রেস সভাপতি। হকচকিয়েও যান তিনি। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা রাহুলের কাছে এগিয়ে আসেন। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কীভাবে মঞ্চ ধসে পড়ল—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধি সুস্থই রয়েছেন। তাঁর তেমন কোনো চোট বা আঘাত লাগেনি। ওই মঞ্চে উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিবাদন জানান। সেই সময়ই মঞ্চটি দেবে যায়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে