এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। গত রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু ও শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করবে না। তবে মুসলিমসহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফায়েড ‘মুসলিম খাবার’ প্রি-বুক করতে পারবেন।
আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।
এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল (MOML) নামে বিশেষ স্টিকার থাকবে।
নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রি-বুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যয়িত করা থাকবে। আর এসব প্রত্যয়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনাসহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে।’
এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, এয়ার ইন্ডিয়া সকল ধর্ম-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখবে। তবে নিরামিষভোজী কিছু যাত্রী এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে