পুলিশের গুলিতে নিহত ১৩ জন কংগ্রেস কর্মীর স্মরণে আজ বুধবার (২১ জুলাই) 'শহীদ দিবস' পালন করছে তৃণমূল ও বিজেপি। গত বছরের মতো এ বছরও করোনার কারণে প্রকাশ্যে জনসভা হচ্ছে না। ভার্চুয়াল জনসভার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এই দিবসকে কেন্দ্র করে তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি।
১৯৯৩ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা রাজ্যে আন্দোলনে নামেন। সেই সময়ে পুলিশ গুলি চালালে ১৩ জন আন্দোলনকারী নিহত হন।
সেই সময়ে ক্ষমতায় ছিলেন প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আর মমতা ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভানেত্রী। তাঁর মূল দাবি ছিল, ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও নিহতদের কথা তিনি ভোলেননি।
মমতা ব্যানার্জি বলেন, 'শহীদ দিবস বাংলার ইতিহাসে একটি আবেগঘন দিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে পুলিশের নৃশংসতার কাছে ১৩টি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।’
মমতা ব্যানার্জি আরও বলেন, 'সারা জীবন সহকর্মী ভাই বোনদের প্রতি সকল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছি। নিঃস্বার্থ ভাবে জীবন দেওয়া ১৩ জন সাহসী হৃদয়ের কথা মনে পড়ে আজও কষ্ট লাগে।'
এদিকে বিজেপিও ২১ শে জুলাই পালনে 'পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচিতে অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজেদের কোনো আয়োজন না থাকলেও সামাজিক গণমাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, 'একুশ আমাদের আবেগ, একুশ আমাদের লড়াই, রক্তে রাঙা একুশে জুলাই ভুলছি না, ভুলব না।'

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে