
ভারতের উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক গুলাভ দেবিকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন ইউটিউবার সঞ্জয় রানা। তিনি ‘মোরাদাবাদ উজ্জ্বলা’ নামের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জেরে সেই ইউটিউবারের বিরুদ্ধে ‘শান্তি বিনষ্টের’ অভিযোগ এনে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সম্বল জেলার বুধনগর খান্ডুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে সেই ইউটিউবার প্রতিমন্ত্রীকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ইউটিউবার মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি উন্নয়নমূলক যে কাজগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলি রূপায়িত হয়নি কেন?’ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজই যথাসময়ে হয়ে যাবে।’ ইউটিউবার প্রশ্ন করেন, ‘আপনি মন্দিরের রাস্তা পাকা করার কথা বলেছিলেন, কিন্তু এটি এখনো পাকা হয়নি। এ বিষয়ে আপনার কী বলার আছে?’
পরে অনলাইনে ভিডিও প্রকাশিত হলে পরদিন রোববার স্থানীয় বিজেপি যুব শাখার নেতা শুভম রাঘব মামলা করেন। তাঁর অভিযোগ, সঞ্জয় রানা ‘ভুয়া সাংবাদিক’। যিনি একটি ইউটিউব চ্যানেলের পরিচয়পত্র এবং একটি মাইক্রোফোন বহন করেছিলেন। তিনি সরকারি কাজের ব্যাঘাত ঘটান এবং গালিগালাজ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন।
পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। পরে মুক্তি পান রানা।’
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন। তিনি বিজেপির এমন অগণতান্ত্রিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
এক টুইট বার্তায় অখিলেশ বলেন, ‘এটিই বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ছবি।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে