
ভারতের রাজনীতি রাজাকার ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মধ্যে রাজাকার ইস্যুতে বিরোধ শুরু হয়েছে। এই কাঁদা ছোড়াছুড়ির লড়াইয়ে যোগ দিয়েছেন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গেও।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারণা চালানোর সময় যোগী আদিত্যনাথ মল্লিকার্জুন খাড়গের শৈশবের এক ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে বলেন, হায়দরাবাদের নিজামের অধীনে থাকা ‘রাজাকারদের’ হামলায় খাড়গের মায়ের মৃত্যু ঘটে। যোগী বলেন, ‘কংগ্রেসের ভোটব্যাংক রাজনীতির জন্য খাড়গে তাঁর অনুভূতি দমিয়ে রেখেছেন।’
যোগী আদিত্যনাথ বলেন, ‘খাড়গে জি, আমাকে নিয়ে রাগ করবেন না। আমি আপনার বয়সের প্রতি সম্মান দেখাই। যদি রাগ করতেই হয়, তবে হায়দরাবাদের নিজামের ওপর করুন। রাজাকারেরা আপনার গ্রাম পুড়িয়ে দিয়েছিল, হিন্দুদের নির্মমভাবে হত্যা করেছিল। আপনার মা, বোন ও পরিবারকে পুড়িয়ে দিয়েছিল। দেশের সামনে এই সত্য উপস্থাপন করুন।’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে মল্লিকার্জুন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, প্রবীণ নেতা (মল্লিকার্জুন খাড়গে) কোনো দিনই ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি এবং কখনো ‘ভিকটিম কার্ডও’ খেলেননি।
প্রিয়াঙ্ক খাড়গে বলেন, ‘আমার বাবা সেই মর্মান্তিক ঘটনার সময় অল্পের জন্য বেঁচে যান এবং পরে তিনি ৯ বার এমএলএ, এমপি, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস সভাপতি হন। কিন্তু সেই ট্র্যাজেডির পরও তিনি কখনোই এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি, কখনোই ‘ভিকটিম কার্ড’ খেলেননি এবং কখনোই ঘৃণাকে তাঁর জীবনের সংজ্ঞা হিসেবে বিবেচনা করেননি।’
প্রিয়াঙ্ক আরও বলেন, ‘খাড়গে পরিবারের ওপর হওয়া সেই অত্যাচার রাজাকারেরা করেছিল, পুরো মুসলিম সম্প্রদায় নয়। প্রত্যেক সম্প্রদায়ে কিছু খারাপ মানুষ থাকে, যারা অন্যায় কাজ করে।’ কর্ণাটকের এই মন্ত্রী আরও বলেন, ‘৮২ বছর বয়সী কংগ্রেস সভাপতি এখনো বুদ্ধ, বাসবান্না, আম্বেদকরের আদর্শ এবং সংবিধান রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।’
যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে মল্লিকার্জুন খাড়গের ছেলে বলেন, ‘যোগী জি, আপনার ঘৃণার বাণী অন্য কোথাও নিয়ে যান। আপনি তাঁর নীতি বা আদর্শকে ধ্বংস করতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্জন তুলে ধরে ভোট চেয়ে দেখুন। সমাজে ঘৃণার বীজ বপন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বন্ধ করুন।’
এর আগে, যোগীর ‘বাতেঙ্গে তো কাটেঙ্গে’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, ‘অনেক নেতা সাধুর ছদ্মবেশে রাজনীতি করেন...কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীও হয়ে যান। গেরুয়া কাপড় পরেন, মাথায় চুল নেই...। একদিকে গেরুয়া পরেন, অন্যদিকে বলেন “বাতেঙ্গে তো কাটেঙ্গে”। তাঁরা মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে এবং তাদের বিভক্ত করার চেষ্টা করছে।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে