ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। তাঁর প্রতিষ্ঠান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরসি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকেরা। গত শনিবার থেকেই হায়দরাবাদে চন্দ্রশেখর রাওয়ের সরকারি বাসভবন থেকে নির্বাচনী প্রচার কার্য চালানোর কৌশল নির্ধারণ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। পিকে ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে চুক্তিটি প্রত্যাশিত ছিল বলেই অনেকের ধারণা।
তবে এই চুক্তির ফলে পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। এর আগে, কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল—প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে প্রাচীন দলটিকে পুনরুজ্জীবিত করার বিস্তৃত পরিকল্পনা নিয়ে এতে যোগদান করতে যাচ্ছেন।
কংগ্রেস প্রবীণ নেতাদের একটি অংশ ভারতের বিভিন্ন রাজ্য প্রশান্ত কিশোর কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত থাকায় পিকের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র স্থাপনের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একটি অংশ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পিকেকে তাঁর পরামর্শকের ভূমিকা থেকে সরে এসে স্থায়ীভাবে কংগ্রেসে যোগদানের ব্যাপারে বলেছিলেন।
যদিও প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে আইপিএসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন। তবে তারপরও ধারণা করা হয়—প্রতিষ্ঠানটির সব সিদ্ধান্তের তাঁর প্রভাব রয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে