নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কংগ্রেস। তবে ইন্ডিয়া জোটের অংশীদার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জি শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল শনিবার ইন্ডিয়া জোটের একাধিক নেতার সঙ্গে আলোচনার পর শপথ অনুষ্ঠানে খাড়গের উপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) গতকাল রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতার ভূমিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। রাহুল গান্ধী দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিলে পার্টি নেত্রী সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে নিশ্চিত করা হয়।
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল বলেন, পার্লামেন্টে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য সর্বোত্তম ব্যক্তি হলেন রাহুল গান্ধী। সিডব্লিউসির দৃষ্টিভঙ্গি এটাই ছিল। সিডব্লিউসি মনে করে একটি ভালো, জাগ্রত এবং শক্তিশালী বিরোধী দল থাকা উচিত, যারা সংবিধানকে রক্ষা করতে চায়। বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর নেতৃত্বই চায় সিডব্লিউসি।
ভেনুগোপাল আরও বলেন, ‘রাহুল গান্ধী বলেছেন, তিনি সিডব্লিউসির সদস্যদের মনোভাবকে সম্মান করেন এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
লোকসভা নির্বাচনের ফলাফলের মাধ্যমে ভারতের মানুষ বিভাজন ও ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘যেসব রাজ্যে বিধানসভা নির্বাচনে ভালো করেছিলাম এবং সরকার গঠন করেছিলাম, সেসব জায়গায় আমরা আমাদের পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারিনি। জরুরি ভিত্তিতে আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।’
পার্টির নির্বাচনী পারফরমেন্স এবং সামনের রোডম্যাপ নিয়ে তিন ঘণ্টার বিস্তৃত আলোচনার পর সিডব্লিউসি একটি কর্মপন্থা নির্ধারণ করেছে। যেসব রাজ্যে প্রত্যাশার চেয়ে কম ভোট এসেছে সেগুলোসহ সব রাজ্যে পার্টির পারফরমেন্স মূল্যায়ন করার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিডব্লিউসি।
দুটি মেয়াদ সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী মোদি আজ রোববার টানা তৃতীয় মেয়াদের জন্য শপথ নিতে যাচ্ছেন।
এই অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মুইজ্জু, সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্দ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৯ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে