ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন গ্রামাঞ্চলের স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসংসদীয় শব্দের ব্যবহার। আগামী বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ততপরতা শুরু হতেই বেড়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বের ‘দুই কান মলে দেওয়ার’ হুমকি দিচ্ছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, পঞ্চায়েতে তৃণমূলকে ‘জুতো মেরে’ তাড়াতে হবে। কম যায় না বিজেপিও। দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের ‘বুকে পা তুলে দেবেন’ বলে হুমকি দিয়েছেন। পাল্টা হুমকিতে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ‘ঘুমপাড়ানি গুলি’র হুমকি। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ৬ মাস আগে থেকেই অশালীন ভাষার প্রয়োগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকেই বিষিয়ে তুলছে।
গত মঙ্গলবার বীরভূম জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় কর্মীদের বলেছেন, ‘ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদের এবার একেবারে ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।’
তৃণমূল নেতারাও কম যান না। বর্ধমান জেলার তৃণমূলের সহসভাপতি দেবু টু়ডু দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা না দিলে বিজেপি নেতাদের বেঁধে রাখুন।’ তারই সূত্র ধরে আজ বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে বিজেপি নেতা দিলীপ ঘোষের সামনে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ বলে স্লোগান দেন। দিলীপের পাল্টা কটাক্ষ, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হলো আমায়। বুকে পা তুলে দেব।’ দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাবে তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেছেন, ‘হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে।’
এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে হাইকোর্টে মামলা করার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে দুর্গা পূজার রেশ কাটিয়ে কালী পূজা আসার আগেই রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছে পশ্চিমবঙ্গ। নেতারা সেই উত্তেজনা জিইয়ে রাখতেই ভাষা প্রয়োগে হারাচ্ছেন শালীনতা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৭ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে