
এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানির পরিবারের সবচেয়ে কনিষ্ঠ ছেলে জিত আদানির বিয়ে হতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে, এই বিয়ে হবে ভারতের পরবর্তী ‘বড়লোকের জাঁকজমকপূর্ণ বিয়ে’।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, জিত আদানি গৌতম আদানির কনিষ্ঠ সন্তান। ২০২৩ সালে ১২ মার্চ তিনি হিরা ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিবা জয়মিন শাহের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, এই অনুষ্ঠানে অংশ নেবেন আন্তর্জাতিক তারকারা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন আমেরিকান তারকা কেন্ডাল এবং কাইলি জেনার। বিশ্বের ৫৮টি দেশের শেফরা এই বিয়ের খাবার তৈরি করবেন।
গতকাল মঙ্গলবার গৌতম আদানি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘জিতের বিয়ে ৭ ফেব্রুয়ারি। আমাদের কার্যক্রম সাধারণ মানুষের মতোই হবে। বিয়েটি খুবই সাদামাটা এবং সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিয়েতে সেলিব্রিটিদের মেলা হবে কিনা? একেবারেই হবে না।’
তবে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আমেরিকান র্যাপার ট্র্যাভিস স্কট এবং ভারতীয় গায়ক হানি সিং বিয়েতে পারফর্ম করবেন। উপস্থিত থাকতে পারেন সেলেনা গোমেজ, সিডনি সুইনি এবং আরও অনেক আন্তর্জাতিক তারকা। তবে, টেলর সুইফটের উপস্থিতি নিয়ে গুঞ্জন থাকলেও, একটি সূত্র থেকে জানা গেছে তিনি এই বিয়েতে অংশ নেবেন না।
বিয়েটির অন্যান্য আয়োজনের মধ্যে অতিথিদের যাতায়াতের জন্য ১ হাজারের বেশি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিয়ের স্থানটি সাজানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লিলি ফুল আনা হবে। বিয়েতে থাকবে ড্রোন শো। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে একটি রেকর্ড-ব্রেকিং রংগোলি, যা তৈরি করবেন ২০ থেকে ৫০ হাজার শিল্পী।
এর আগে, ২০২৪ সালে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিলাসবহুল বিয়ের আয়োজন বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। সেই অনুষ্ঠানে রিহানা, কেটি পেরি, আন্দ্রেয়া বোকেল্লি এবং জাস্টিন বিবারের মতো তারকারা পারফর্ম করেছিলেন। তিন দিনের এই বিয়ের আয়োজনের আনুমানিক খরচ ছিল ৩০০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৬৩২ কোটি টাকারও বেশি।
গৌতম আদানির এই বিবাহ আয়োজনও এমনই চমকপ্রদ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে