গরমে হাঁসফাঁস করছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলগুলি। বেশ কয়েকজন এরই মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়েছেন। খবর পাওয়া গেছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুরও।
ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়ও গরমের দাপটে বিপাকে সাধারণ মানুষ। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী সোমবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আরও তিন চারদিন কষ্ট করতে হবে গরমে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশটির রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজ্যগুলোকে দাবদাহের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা জারি করতে বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি আগামী সোমবার থেকেই দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরকে।
গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বহুদিন বৃষ্টির দেখা নেই। সোমবারের আগে সম্ভাবনাও নেই। তাপমাত্রা হুহু করে বেড়ে চলেছে। স্বাভাবিকের থেকে কোথাও ২ তো কোথাও ৪ ডিগ্রি বেশি। ৪০ ছাড়িয়ে অনেক জায়গায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ থেকে ৪৩ ডিগ্রি। রাজ্যের উত্তরাংশের জেলাগুলোতেও আবহাওয়া অনেকটাই শান্ত। কোচবিহারসহ একাধিক জেলায় বৃষ্টির দেখা মেলেছে।
এদিকে রমজান মাসে এই গরমে মুসলিম সম্প্রদায়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। পরিবেশবিদেরা এজন্য দুষছেন বৈশ্বিক উষ্ণায়ণকে। দোষ যারই হোক গরমের হাত থেকে মুক্তির জন্য হাহাকার শুরু হয়েছে চারিদিকে। এমনকি, রাস্তার পশুরাও গরমে কাহিল।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে