ভারতের কেন্দ্রে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ভারতজুড়ে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে দলের প্রতিষ্ঠা দিবসের উৎসব। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৮ টিতেই ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ৪ রাজ্যেই জিতেছে বিজেপি। তাই বাড়তি উৎসাহ দেখা দিয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিক পালনে।
কেবল জনপ্রিয়তাতেই নয় সম্পদের দিক থেকেও বিজেপি এখন ভারতে অপ্রতিদ্বন্দী। দলটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৮৪৭ কোটি ৭৮ লক্ষ রুপি। সম্প্রতি প্রকাশিত স্বেচ্চাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর ২০১৯-২০ অর্থবছরের হিসাব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলির ঘোষিত মোট সম্পদের প্রায় ৭০ শতাংশের মালিক বিজেপি।
সবদিকেই শীর্ষে থেকেই এবার প্রতিষ্ঠা দিবস পালন করছে ভারতের এই দলটি।
এর আগে, মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে দলীয় দপ্তরে ডেকে সাক্ষাত করেন দলের সভাপতি জেপি নাড্ডা। এছাড়া, দিনভর বিভিন্ন কর্মসূচিতে নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও পালন করে বিজেপি। নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে