
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে নিজেদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত। বিশ্লেষকদের মতে, কাশ্মীর হামলার পর এই মহড়ার মাধ্যমে ভারত হয়তো তার প্রতিবেশী রাষ্ট্রকে (পাকিস্তান) কোনো বার্তা দিতে চাচ্ছে।
মহড়ার পর দেশটির নৌবাহিনী জানিয়েছে, তারা জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে’ যুদ্ধের জন্য প্রস্তুত।
নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে সমুদ্রের মধ্যে একটি যুদ্ধজাহাজ থেকে জাহাজ ও ভূমিবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। এই যুদ্ধজাহাজগুলোর মধ্যে কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ও ক্রিভাক-ক্লাস ফ্রিগেট অন্তর্ভুক্ত ছিল।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর জন্য কার্যক্ষমতা, সিস্টেম ও ক্রুর প্রস্তুতি নিশ্চিত করতে এই মহড়া। আমরা সফলভাবে এই মহড়া শেষ করেছি। ভারতীয় নৌবাহিনী জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত।’
এই মহড়ার পর আরব সাগর অঞ্চলে ভারতের মহড়া নিয়ে পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্রের মহড়ার ঘটনা ঘটল। জম্মু ও কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যার পর ভারত পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে। এ ছাড়া আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে। একই সঙ্গে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানের দিক থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত, যা দেশটির সৈন্যদের যুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সীমান্তে দুই দেশের মধ্যে কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এসবের জবাব দিয়েছে। তবে এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে