ভারতের পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী মঙ্গলবার। আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে ভোটের প্রচার। পশ্চিমবঙ্গে অবশ্য আরও পাঁচ দফায় ভোট হবে। পাঁচ রাজ্যেই ভোট গননা ২মে।
২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রে ভোটের সরব প্রচার শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এই ৩১ কেন্দ্রই তৃণমূলের দাপট বেশি। কিন্তু এবার বিজেপি শক্ত চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ।
গতবার নির্বাচনে ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিই জিতেছিল মমতা ব্যানার্জির তৃণমূল। একটি পেয়েছিল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও ২৯টি কেন্দ্রে বিজেপিকে টেক্কা দেয় তৃণমূল। দুটিতে এগিয়েছিল বিজেপি। এবার জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে নামেন। বিজেপি ছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাথে নিয়ে বাম-কংগ্রেসও কয়েকটি কেন্দ্রে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ভোট হয়েছে ৬০টি কেন্দ্রে। আট দফায় ভোট শেষ হবে ২৯ এপ্রিল। উল্লেখ্য, এবারই প্রথম রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে ভোট হচ্ছে।
আসামের ১২৬ কেন্দ্রের ভোট হচ্ছে তিন দফায়। শেষ দফায় ৪০ আসনে ভোট হবে মঙ্গলবার। প্রচার শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। মূল লড়াই কংগ্রেসের মহাজোটের সঙ্গে বিজেপির মিত্রজোটের। এখানেও লড়াই হাড্ডাহাড্ডি।
এই ৫ রাজ্যের মধ্যে একমাত্র আসামেই রয়েছে বিজেপি সরকার। তাই আসামে গদি ধরে রাখতে মরিয়া বিজেপি। তবে ক্ষমতায় ফিরতে চেষ্টার ত্রুটি রাখেনি কংগ্রেসও। মোদির সাথে পাল্লা দিয়ে প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধি প্রচারে ঝড় তোলেন।
ভারতে একমাত্র দক্ষিণ ভারতের কেরালাতেই রয়েছে বামেদের সরকার। কেরালাতেও ভোট প্রচার আজ শেষ হচ্ছে। ১৪০ আসনের কেরালা বিধানসভায় এক দফাতেই ভোট করছে নির্বাচন কমিশন।
তামিলনাডু বিধানসভার আসন সংখ্যা ২৩৪ হলেও এক দফাতেই ভোট হচ্ছে। এখানে লড়াই দুই আঞ্চলিক দলের। বিজেপি এখানে এআইডিএমকের সাথে আঁতাত করেছে। এখানে কংগ্রেসের সাথে আছে ডিএমকে।
রাজ্যের মধ্যে একমাত্র পুদুচেরিতেই ছিল কংগ্রেসের সরকার। কিন্তু কিছুদিন আগে দলবদলে সেই সরকারেরও পতন হয়। এবার ফের সরকার গঠন করতে মরিয়া তারা। ৩০ সদস্যের পুদুচেরি বিধানসভাতেও এক দিনেই ভোট হচ্ছে আগামী মঙ্গলবার।
প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। মানা হচ্ছে কভিড প্রটোকল। ভোটের সাথে যুক্ত সকলকেই কভিড প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রে ইভিএম পাহারায় সশস্ত্র নিরাপত্তাবাহিনী নিয়োজিত থাকবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে