দলীয় নেতা-কর্মীদের ধর্মীয় ইস্যুতে জনপরিসরে মন্তব্য করার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক’ হতে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত সপ্তাহে ক্ষমতাসীন দলের দুই নেতা ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করার পর দেশে-বিদেশে কড়া প্রতিবাদের মুখোমুখি হয় দলটি। তারই পরিপ্রেক্ষিতে দলীয় নেতা-কর্মীদের এই নির্দেশনা দেওয়া হলো দলটির পক্ষ থেকে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিজেপির নেতা-কর্মীদের মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের দুই জ্যেষ্ঠ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানিয়েছেন, দলের ৩০ জনেরও বেশি জ্যেষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। দলের কোন কোন নেতা বিভিন্ন সম্প্রচার মাধ্যমে টক শোতে অংশগ্রহণ করতে পারবেন তা-ও নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীদের এক মন্ত্রী বলেছেন, ‘আমরা চাই না আমাদের দলীয় কোনো কর্মকর্তা এমন কোনো মন্তব্য করুক, যা কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে। তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে—তারা যথোপযুক্ত উপায়েই দলীয় মতবাদ প্রচার করছেন।’
প্রায় ১১ কোটি সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির অধিকাংশ সদস্যই হিন্দুধর্মের অনুসারী। অপরদিকে, ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ নিয়ে ১৩০ কোটি মানুষের দেশটির জনমিতির একটি বড় অংশ মুসলমান।
সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লি ইউনিটের মিডিয়া সেলের সদস্য নবীন জিন্দাল ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তারই জের ধরে ঘরে-বাইরে সমালোচনার মুখোমুখি হয়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিবাদ জানায়। এদিকে, ঘটনার পরপরই ওই দুই নেতাকে বরখাস্ত করে বিজেপি।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে