ভারতীয় মুদ্রা রুপির নোটে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি ছাপার দাবির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপারও দাবি উঠেছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই দাবি উত্থাপন করেছেন।
এত দিন ধরে ভারতীয় মুদ্রার নোটে কেবল দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীরই ছবি ছাপা হয়ে আসছে। তবে গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছেপে ভগবানের আশীর্বাদে দেশের অর্থনীতিকে চাঙা করার দাবি তোলেন।
তবে বিজেপির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কেজরিওয়াল এই দাবি উত্থাপন করেছেন। এবার দেবতার ছবির বদলে ‘অবতার’ নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবি করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তুলেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি রাম কদম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি সম্মিলিত ৫০০ রুপির ডামি নোটের ছবিও প্রকাশ করেন। সঙ্গে তিনি স্লোগানও দেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত, মহান ভারত। জয় শ্রীরাম। জয় মাতাদি’। রাম কদমের মতে, ‘মোদি এখন শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সমাদৃত। তিনি বিশেষ ক্ষমতারও অধিকারী। তাই তাঁর ছবি ছাপা হোক নোটে।’
বিতর্ক এখানেই শেষ নয়, নোট বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারি দাবি করেছেন, ‘গান্ধীর পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একটা অংশ রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপারও দাবি তুলেছে। সব মিলিয়ে ভারতে জমে উঠেছে নোটে ছবি ছাপার দাবি নিয়ে রাজনীতি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে