ভোটের ফলাফল প্রকাশের আগেই দলবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের দেখাদেখি আম আদমি পার্টি (আপ) এবং তৃণমূলকেও একই ভূমিকায় দেখা যাচ্ছে। তবে বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপির এমনিতেই জিতবে বিভিন্ন রাজ্যে। দলবদলের প্রশ্নে এখন সবার নজর গোয়ার দিকে।
মাত্র ৪০ আসনের গোয়া বিধানসভায় ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপি-বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তারা। সেই সঙ্গে দলের ভাঙন রুখতে প্রার্থীদের হোটেলবন্দী করে রাখা হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে অবস্থান করছেন। কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ও আপ একইরকম ভাবে দলের ভাঙন রুখতে মাঠে নেমে পড়েছে। গোয়ার পাশাপাশি কংগ্রেস উত্তরাখণ্ডেও দলবদল রুখতে মরিয়া। সেখানে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে, এমনটাই আভাস জরিপের। পাঞ্জাবে কংগ্রেস হারতে পারে এই আশঙ্কার মধ্যেও বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিত সিং চন্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুর মধ্যে বিবৃতির লড়াই অব্যাহত।
পর্যবেক্ষকদের মতে, এই দুইয়ের দ্বন্দ্বে পাঞ্জাব হাত ছাড়া হলো কংগ্রেসের। মণিপুরে গতবার সবচেয়ে বেশি আসন পেয়েও কংগ্রেস সরকার গড়তে পারেনি। দলবদল রুখতে তাই এবার প্রথম থেকেই সক্রিয়। ভোট গণনার আগে কংগ্রেসের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জেতা আসন ধরে রাখা। তাই মরিয়া চেষ্টা চলছে রাজ্যে রাজ্যে। উত্তর প্রদেশে অবশ্য সেই ঝামেলা নেই। কারণ কংগ্রেস নেতারা অনেকেই ধরে নিয়েছেন, দলবদল করার মতো ফলও তাদের হবেনা। বাকি চার রাজ্যেই দলবদলের আতঙ্ক গ্রাস করেছে কংগ্রেসকে। তাই রাহুল-ঘনিষ্ঠ নেতারা ছুটে গেছেন চার রাজ্যে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে