প্রবল বৃষ্টিপাতে ভারতের রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গত দুই দিনে রাজ্যটির বিভিন্ন অংশে প্রাণ হারান তাঁরা। এ ছাড়া বৃষ্টির জেরে রাজ্যটির বহু স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজস্থানের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজ্যটির জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে।
এ ছাড়া বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ এলাকা, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
এদিকে জয়পুরের উপচে পড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রোববার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া, ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে।
জয়পুর গ্রামীণ এলাকার ফাগিতে মাশি নদীর বাঁধে মোটরসাইকেলসহ সীতারাম (২১) ও দেশরাজ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া মধুরাজপুরায় ড্রেনে পড়ে বনওয়ারী (২৫) এবং দুডুতে আনিকাটে পড়ে সাদ্দাম (৩২) নামে দুজনের মৃত্যু হয়েছে।
বেওয়ারে পুকুরে পিছলে পড়ে অশোক কুমার (২৩) নামে একজন মারা যায় এবং পাখরিয়াবাসের বাসিন্দা বাবলু (১৬) পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। কেকরিতে গুলগাঁওয়ের একজনের মৃত্যু হয়েছে পানিতে ভেসে গিয়ে।
করৌলিতে বাড়ির বিম ভেঙ্গে এক ব্যক্তি এবং তার ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় বিকাশ শর্মা দৌসার একজন নার্সিং ছাত্র কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছে।
এদিকে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডেকেছেন।
রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ আমি বৈঠক করেছি এবং অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে