ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের এক বিধায়ক। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে বিজেপির বিধায়ক টি রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে অন্যের ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করেছে।
এর আগে, চলতি বছরের জুন মাসে বিজেপি মুখপাত্র নূপুর শর্মাও নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যের জের ধরে তাঁকে বরখাস্ত করে করে বিজেপি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার এক ভিডিও বার্তায় রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখে হায়দরাবাদে উত্তেজনার সৃষ্টি করলেন। এদিকে, নবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে টি রাজা সিংকে বহিষ্কার করেছে বিজেপি।
ঘটনার সূত্রপাত কৌতুক অভিনেতা মুনওয়ার ফারুকির এক অনুষ্ঠানকে ঘিরে। সেই অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন ফারুকি এমনই অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। সেই প্রতিবাদের অংশ হিসেবেই গত রোববার ১০ মিনিটের একটি ভিডিও সামনে আসে। অনেকেই অভিযোগ করেছেন, সেই ভিডিওতেই নবীকে (সা.) অসম্মান করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরপরই বিক্ষোভ শুরু হয় হায়দরাবাদ জুড়ে। গত সোমবার রাতে সিটি পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস ঘেরাও করে উত্তেজিত জনতা। তাঁদের দাবি, রাজা সিংকে গ্রেপ্তার করতে হবে।
আজ মঙ্গলবার সকালে হায়দরাবাদ দক্ষিণাঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার পি সাই চৈতন্য জানান, রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জনতার দাবি, কঠোর শাস্তি দিতে হবে টি রাজা সিংকে। উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে