
ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন পরিকল্পনা ‘অগ্নিপথ’ নিয়ে ব্যাপক আন্দোলন চলছে দেশটিতে। এরই মধ্যে দেশব্যাপী বন্ধ্ বা হরতালের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই বন্ধ্ ঘোষণার পর পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতজুড়ে প্রায় ৬০০ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতজুড়ে আন্দোলন চললেও ভারতীয় সেনাবাহিনী এরই মধ্যে অগ্নিপথ পরিকল্পনার আওতায় ‘অগ্নিবীর’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই থেকে শুরু হবে অগ্নিবীর হওয়ার অনলাইন রেজিস্ট্রেশন।
এদিকে, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার ঘোষিত অগ্নিপথ পরিকল্পনার বিরোধিতা করে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসেছে। তাঁরা দিল্লির যন্তর মন্তরে এই সত্যাগ্রহে বসেন। দলটির যুবনেতারা কণট প্লেসের কাছাকাছি শিবাজি ব্রিজ রেলস্টেশনে রেলপথ অবরোধ করে। ফলে দিল্লিতে বেশ যানজটের সৃষ্টি হয়। তবে, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিজুড়ে।
একই রকম কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। বিশেষ করে কেরালা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের মতো রাজ্যে গৃহীত হয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, অগ্নিপথ পরিকল্পনার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তা দমন করা হবে। পাঞ্জাব পুলিশও একই ধরনের কথা বলেছে।
অপরদিকে, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা অগ্নিপথবিরোধী আন্দোলনে জড়িত থাকবেন এবং দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করবেন তাঁরা কোনোভাবেই অগ্নিপথ পরিকল্পনায় যুক্ত হতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে