ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর অঞ্চল অবশ্যই ভারতের অংশ। এ সময় তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে আখ্যা দেন। তিনি জানান, ভারতের পার্লামেন্টে একটি রেজল্যুশন আছে যেখানে পাকিস্তান অধিককৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে উল্লেখ করা হয়েছে।
ওডিশার কটকে আলোচনা সভায় গতকাল রোববার জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের বিষয়ে ভারতের পরিকল্পনা কী? জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর কোনো দিনই দেশের (ভারত) বাইরে ছিল না। এটি দেশেরই অংশ।’
জয়শঙ্কর আরও বলা হয়, ‘ভারতীয় সংসদে একটি রেজল্যুশন আছে। যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, কীভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ অন্যদের কাছে গেল? আপনারা জানেন, যখন কোনো বাড়িতে দায়িত্বশীল না থাকে তখনই বাইরের লোক এসে ঘরে চুরি করে। এ ক্ষেত্রে (কাশ্মীরের ক্ষেত্রে) অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।’
ভারতের শীর্ষ এই কূটনীতিবিদ আরও বলেন, ‘আপনারা জানেন, স্বাধীনতার শুরুর বছরগুলোতে এই অঞ্চল থেকে পাকিস্তানকে সরিয়ে দিতে পারিনি এবং এ কারণেই এই দুঃখজনক পরিস্থিতি অব্যাহত। ফলে ভবিষ্যতে কী হবে, তা বলা খুব কঠিন।’
এর আগে, চলতি বছরের এপ্রিলের শুরুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জনগণ নিজেরাই ভারতের সঙ্গে থাকার দাবি করবে। সর্বশেষ গতকাল রোববার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’
এ সময় রাজনাথ সিং আরও বলেন, ‘ভারতের শক্তি বাড়ছে...বিশ্বজুড়ে ভারতের প্রতিপত্তি বাড়ছে এবং আমাদের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে। এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমাদের ভাই-বোনেরা নিজেরাই ভারতের সঙ্গে আসার দাবি করবে।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে