কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করেছে ভারতের কেন্দ্র ক্ষমতায় আসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। বুধবার এমনই অভিযোগ করেছেন দেশটির রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) একাধিক কেন্দ্রীয় নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের জের ধরে বিক্ষোভ চলাকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শাসক দলের নেতারা—কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, কেজরিওয়াল সিনেমায় দেখানো কাশ্মীরি হিন্দুদের ‘গণহত্যা’ নিয়ে উপহাস করেছেন।
কেজরিওয়ালের বাসভবনের বাইরে সংঘটিত সংঘর্ষের পরপরই গণমাধ্যমকে সম্বোধন করে এএপি’র জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া দাবি করেছেন, ‘বিজেপি কেজরিওয়ালকে হত্যা করতে চায় কারণ তাঁরা তাঁকে নির্বাচনে পরাজিত করতে পারেনি।’
সিসোদিয়া আরও বলেন, ‘রাজনীতি একটি অজুহাত এবং এটি একটি পরিষ্কার ফৌজদারি অপরাধ। আজ বিজেপির গুন্ডারা পুলিশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে। তাঁরা নির্বাচনে তাকে হারাতে পারবে না, তাই তাঁরা তাঁকে হত্যা করতে চায়।’
আম আদমি পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লি পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর অনুমতি দিয়ে ভাঙচুর ও সহিংসতার সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—বিজেপির পতাকা ও প্ল্যাকার্ডধারী একটি বড় দল কাশ্মীরি পণ্ডিতদের ‘অপমান’ ও ‘নিন্দা’ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে রাখা ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের অনেককে নিরাপত্তা ব্যারিকেড লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে দেখা যায়।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া টুইটারে বলেছেন, ‘এসব “অসামাজিক’ লোকেরা কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যারিকেড ভেঙে দিয়েছে। তাঁরা প্রবেশ পথের বাধাও ভেঙে দিয়েছে। অপরাধীরা বিজেপির গুন্ডা যাদের দিল্লি পুলিশ সাহায্য করেছিল।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে