একটি সম্প্রদায়কে (মুসলিমদের) সম্পূর্ণরূপে বয়কটের ডাক দিয়েছেন ভারতের পার্লামেন্টের এমপি ও বিজেপির নেতা পরবেশ সাহিব সিং ভার্মা। বিজেপির এই এমপি মুখে মুসলিম সম্প্রদায়ের নাম উল্লেখ না করলেও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মুসলমানেরাই তাঁর মন্তব্যের লক্ষ্য।
উত্তর–পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনে এক জনসভায় পরবেশ সাহিব সিং ভার্মা স্থানীয় সময় আজ সোমবার এক ভাষণে এই আহ্বান জানান। তাঁর বক্তব্য নিয়ে দেশজুড়ে কড়া প্রতিক্রিয়া শুরু হলেও পরবেশের দাবি, তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নাম নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এরই মধ্যে তাঁর হিন্দি ভাষণ ভাইরাল হয়েছে।
দিল্লির দিলশাদ গার্ডেনে দেওয়া সেই ভাষণে পরবেশ সাহিব সিং ভার্মাকে বলতে শোনা গেছে, ‘তাদের মাথা ঠিক করুন এবং তাদের সোজা করুন।’ কেবল তাই নয়, মুসলমানদের ঠেলাগাড়ি থেকে কোনো ধরনের শাক–সবজি না কেনার পরামর্শও দেন তিনি। পাশাপাশি মুসলিমদের মাছ–মাংসের দোকান বন্ধ করারও দাবি তোলেন তিনি।
পরবেশ সাহিব সিং ভার্মার এমন মন্তব্যের কড়া সমালোচনা করে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমএম) নেতা ও লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসির অভিযোগ, বিজেপি মুসলিমদের বিরুদ্ধে সার্বিক যুদ্ধ শুরু করেছে। তিনি প্রশ্ন রাখেন, ‘শাসক দলের একজন এমপি যদি দেশের রাজধানীতে দাঁড়িয়ে প্রকাশ্যে এমন হুমকি দিতে পারেন তবে সংবিধানের গুরুত্ব কী থাকছে?’
কংগ্রেসের মুখপাত্র ডা. শামা মোহম্মদের প্রশ্ন, ‘দিল্লি পুলিশ কী দুই সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? প্রধানমন্ত্রী মোদি কি এই ভাষণকে প্রশ্রয় দেন? “সবকা সাথ সবকা বিকাশ” বলতে এটাই কী বোঝায় বিজেপি! কথা বলুন, প্রধানমন্ত্রী।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে