ভারতে যারা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় নতুন করে নাগরিকত্ব নিতে চায়, তাদের ‘মুসলমানি’ চিহ্ন তথা খতনা করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা উচিত। এমনকি বিষয়টি বাধ্যতামূলক করা উচিত বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা তথাগত রায়। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ অ্যাকাউন্ট থেকে এক টুইটে তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি নেতা ও মেঘালয়ের সাবেক এই গভর্নরের এই মন্তব্য তাঁর নিজ রাজ্য পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতজুড়েই বিতর্ক উসকে দিয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
তথাগত রায় তাঁর টুইটে লেখেন, ‘তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সিএএ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। লোকজনের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা দিনে দিনে বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই জেগে উঠতে হবে এবং বিলম্ব না করে নিম্নলিখিত বিষয়গুলো পরিষ্কার করতে হবে—বাংলাদেশে মুসলিমদের নির্যাতনের শিকার একজন হিন্দু, যে কিনা এক কাপড়ে ভারতে প্রবেশ করেছে, সে কোন উপায়ে নাগরিকত্ব পাবে? যিনি পালিয়ে আছেন (নির্যাতন থেকে বাঁচতে) তাঁর নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যান করা হলে তাঁর কী হবে?’
মেঘালয়ের সাবেক এই গভর্নর তাঁর টুইটে আরও লিখেন, ‘আমার মনে হয় প্রশ্নগুলোর উত্তর নিম্নরূপ হওয়া উচিত—যিনি নাগরিকত্ব নিতে চান তাঁকে অবশ্যই হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান হতে হবে। একজন পুরুষের ধর্মীয় অবস্থা পরীক্ষা জন্য অবশ্যই তাঁর মুসলমানি বা খতনা করা হয়েছে কি না কিংবা সে অন্য কোনো অবস্থায় আছে কি না, তা দেখতে হবে।’
এ সময় নারীদের নাগরিকত্বের বিষয়ে তথাগত রায় বলেন, ‘যেসব পুরুষ হিন্দু বলে প্রমাণিত হয়েছেন, তাঁদের সঙ্গে থাকা সব নারীকে অবশ্যই নাগরিকত্বের অধিকারী বলে ধরে নেওয়া উচিত।’ পরে সমালোচনার মুখে নিজের অবস্থানকে সমর্থন করে তিনি অপর এক টুইটে বলেন, ‘আমি পরামর্শ দিয়েছিলাম, যখন কোনো পুরুষের ধর্ম নিয়ে সংশয় তৈরি হবে, তখন তাঁর খতনা যাচাই করে দেখা যেতে পারে। কারণ, মুসলমানেরা সম্পূর্ণভাবে সিএএর বাইরে।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে