ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর। পাঁচ রাজ্যের চারটিতেই জেতার আশাবাদ ব্যক্ত করেছে কংগ্রেস ও বিজেপি। তবে দুটি দলই একটি করে রাজ্যে নিজেদের হারের কথা একরকম স্বীকার করেই নিয়েছে।
ভোটগ্রহণ পর্ব শেষ না হতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে দাবি করেন, উত্তর প্রদেশ (ইউপি), উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতা ধরে রাখবে তাঁর দল। পাঞ্জাবেও ভালো ফল হবে। কিন্তু সরকার গঠনে তাঁদের যে আশা নেই, সেটাও মেনে নিয়েছেন তিনি।
অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, ইউপিতে বিজেপি হারছে। বাকি চার রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে। কংগ্রেসিরা নিশ্চিত, তাঁরা না পারলেও সমাজবাদী পার্টি হারাবে বিজেপিকে। ঠিক তেমনি বিজেপি শিবিরের আশা, পাঞ্জাবে তারা না পারলেও আম আদমি পার্টির কাছে পরাস্ত হবে কংগ্রেস।
আগামীকাল সোমবার ইউপির ৫৪টি বিধানসভা কেন্দ্রের সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। বাকি চার রাজ্যের ভোটগ্রহণ আগেই শেষ। ফলাফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ। তবে সোমবার সন্ধ্যা থেকেই বুথফেরত জরিপের ফলাফল আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচ রাজ্যেই। তবে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই শুধু উত্তরাখণ্ডে। ইউপিতে বিজেপি বনাম সমাজবাদী পার্টি ও পাঞ্জাবে কংগ্রেস বনাম আম আদমি পার্টির লড়াই হচ্ছে জমজমাট। তেমনি গোয়া ও মণিপুরে বিজেপি ও কংগ্রেস ছাড়াও আঞ্চলিক দলগুলোও রয়েছে লড়াইয়ের মাঠে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। তাই ভারতে ১০ মার্চের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে