চন্দ্রপৃষ্ঠে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মোদি এই নামকরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে (আইএসটিআরএসি) চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানেই তিনি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের নামকরণ করেন।
মোদি বলেন, ‘চাঁদে যে স্থানে কোনো দেশের যান অবতরণ করে, সে স্থানের নামকরণের বিষয়টি প্রথার মতো এবং এ কারণেই বিক্রম ল্যান্ডার যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখন থেকে সেই জায়গা পরিচিত হবে “শিব শক্তি পয়েন্ট” নামে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিব শক্তি নামের শক্তি এসেছে মূলত নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।’
এর আগে ২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান-২ বিধ্বস্ত হওয়ার স্থানটিকে মোদি ‘তেরঙা পয়েন্ট’ নামে অভিহিত করেন। এ বিষয়ে মোদি বলেন, ‘ভারত চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাশ করার স্থানেরও নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।’
মোদি বলেন, ‘এর আগে ভারত সেই স্থানের নামকরণ করা উচিত হবে না বলে নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। আর তাই এখনই সময় চন্দ্রযান-২ মিশনের রেখে যাওয়া চিহ্ন স্মরণীয় করে রাখার উপযুক্ত সময়। আর যেহেতু এখন আমাদের সবার ঘরেই তেরঙা (ভারতের জাতীয় পতাকা) আছে, এমনকি চাঁদেও রয়েছে, তাই সেই স্থানের নাম তেরঙা পয়েন্ট রাখাই সবচেয়ে যুক্তিযুক্ত।’
মোদি এদিন আরও একটি ঘোষণা দেন। সেটি হলো, এখন থেকে প্রতিবছর ২৩ আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘অনাগত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রেরণা দিতে এখন থেকে এই দিন উদ্যাপন করা হবে।’
এর আগে গত ২৩ আগস্ট চাঁদের বুকে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রযান-৩-এর নিরাপদ অবতরণ হয় বলে জানায় বিবিসি। এর আগের সব অভিযান ছিল বিষুব রেখার কাছে চন্দ্রপৃষ্ঠে। পানির খোঁজে দক্ষিণ মেরুতে অভিযান এই প্রথম।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে