
ভারতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকে। তবে ভোট গ্রহণ শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরের তিন লোকসভা আসন—কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মারধরের খবর পাওয়া গেছে। রহস্যজনক মৃত্যু হয়েছে নিরাপত্তাবাহিনীর এক সদস্যের। বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের খবরও পাওয়া গেছে।
ভারতের স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথম ধাপে আলিপুরদুয়ার (তফসিলি জনগোষ্ঠী অধ্যুষিত), জলপাইগুড়ি (তফসিলি জনগোষ্ঠী অধ্যুষিত) ও কোচবিহার (তফসিলি জনগোষ্ঠী অধ্যুষিত) কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্র খোলার পর থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ জমা করতে শুরু করেছে।
কোচবিহারের দিনহাটায় উদ্ধার করা হয়েছে তাজা বোমা। একই এলাকায় তৃণমূলের এক ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। জেলার চান্দামারিতে বিজেপির ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিকে কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে। দিনহাটা থেকে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে অপহরণের খবর পাওয়া গেছে। ভোটের আগের রাতে একই জেলার মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে বুথের মধ্যেই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় গতকাল রাতের বেলায় বিজেপির বুথ অফিস পুড়িয়ে দিয়েছে কে বা কারা।
এ ছাড়া বেশ কিছু জায়গা থেকে ইভিএমে ভোট দিতে গিয়ে ভোটাররা ঝামেলার শিকার হয়েছেন বলে খবর এসেছ। নির্বাচন কমিশনে জাল ভোট দেওয়ার অভিযোগও পাঠানো হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে