
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানির মেয়েকে নিয়ে করা কংগ্রেসের তিন নেতার টুইট ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি রুপির মানহানি মামলার বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ আগস্ট ওই তিন কংগ্রেস নেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ কংগ্রেসের তিন নেতা জয়রাম রমেশ, পবন খেরা ও নেট্টা ডি সুজার বিরুদ্ধে এই আদেশ দেন। এ ছাড়া আদালত স্মৃতি ইরানির মেয়েকে নিয়ে করা টুইট, রিটুইট, ভিডিওসহ সংশ্লিষ্ট সবকিছুই ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দেন আদালত। আদালত আরও নির্দেশ দিয়েছেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন নেতা সেগুলো মুছে ফেলতে না পারেন, তবে টুইটার কর্তৃপক্ষকে সেগুলো মুছে ফেলতে হবে।
কংগ্রেসের নেতাদের অভিযোগ, স্মৃতি ইরানির মেয়ে ভুয়া লাইসেন্স ব্যবহার করে গোয়ায় একটি অবৈধ মদের দোকান পরিচালনা করেন। তবে স্মৃতির দাবি, তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে মিথ্য়া ও মানহানিকর প্রচারণা চালাচ্ছেন কংগ্রেস নেতারা। গত সপ্তাহে কংগ্রেস ও দলটির এই তিন নেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান তিনি।
টুইটারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ও গণমাধ্যমের টুইট মুছে ফেলতে সবচেয়ে বেশি সরকারি অনুরোধ এসেছে ভারত থেকে। গত বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত পাওয়া অনুরোধ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে