‘গরিব কল্যাণ সম্মেলন’ নামে দেশজুড়ে ব্যাপক প্রচারণায় নেমেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্রচারে নেমেছেন। সর্বশেষ হিমাচল প্রদেশের সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় মোদি মঙ্গলবার কৃষকদের নগদ প্রণোদনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতে এই কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপি।
এদিন, ভারতের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ২১ হাজার রুপি করে প্রণোদনা দেওয়া হয়। সিমলার রিজ ময়দানে আয়োজিত এক জনসভা থেকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার রুপি দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নরেন্দ্র মোদি নিজেকে ভারতের সেবক হিসেবে বর্ণনা করে জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের সেবক হিসেবে তিনি কাজ করছেন।
মোদি বলেন, ‘১৩০ কোটি ভারতবাসীর আমিও একজন। দেশের প্রতিটি নাগরিকের মান, সম্মান, মর্যাদা রক্ষা করা আমার কাজ। তাঁদের সুরক্ষা আমার দায়িত্ব।’
এদিকে, ভারতজুড়েই আয়োজিত হয়েছে গরিব কল্যাণ সম্মেলন। কলকাতায় আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
অপরদিকে, বিরোধী দল কংগ্রেসের অভিযোগ—দেশকে দারিদ্র্য আর বেকারত্ব উপহার দিয়েছে মোদী সরকার। ৮ বছরে উন্নয়নের সমস্ত নিরিখে ভারত পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে