গত শুক্রবার আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’—নামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ৭ হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্মে শপথ নেয়। তাঁর উপস্থিতিতে এমন ধর্মান্তরকরণের কড়া সমালোচনা করে বিজেপি। তাঁকে বরখাস্তের দাবি জানানো হয়।
বিজেপির দিক থেকে কড়া সমালোচনার মুখে আজ রোববার সেই মন্ত্রী পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত শুক্রবার প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আপ নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম প্রতিষ্ঠিত এক সংস্থা আয়োজিত ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ বৌদ্ধ ধর্মের নামে শপথ নেন। ১৯৫৬ সালের অক্টোবর মাসে ভীমরাও আম্বেদকর তাঁর কয়েক লাখ ভক্তসহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাঁর স্মরণেই প্রতিবছর এ দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমসহ উপস্থিতদের—আমার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই এবং আমি তাদের পূজাও করি না—বলে শপথবাক্য পাঠ করতে শোনা যায়।
এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, ‘আপ মন্ত্রীরা দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন। এমন মন্ত্রীকে দ্রুত দল থেকে বহিষ্কার করা উচিত। আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে যাচ্ছি।’
উল্লেখ্য, রাজেন্দ্র পাল গৌতমের প্রতিষ্ঠান জয় ভীম মিশন আয়োজিত ওই অনুষ্ঠানে ৭ হাজার মানুষ উপস্থিত ছিল। যাদের অধিকাংশই দলিত শ্রেণির।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে