
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংকের ব্যাংক অ্যাকাউন্ট মুক্ত করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কোম্পানি দুটি ৩০ লাখ ডলার জরিমানা দেওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস স্থানীয় সময় গতকাল এই নির্দেশ দেন। এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ব্রাজিল সরকার এক্সের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭২ লাখ ব্রাজিলিয়ান রেইস (১ দশমিক ৩ মিলিয়ন ডলার) এবং স্টারলিংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ১০ লাখ ব্রাজিলিয়ান রেইস (১ দশমিক ৯ মিলিয়ন ডলার) জরিমানা পেয়েছে।
সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘জরিমানার পুরো অর্থ পরিশোধের পর বিচারপতি (দি মোরায়েস) বিবেচনা করেছিলেন যে, এক্স ও স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখার কোনো প্রয়োজন নেই এবং তাই তিনি অবিলম্বে (স্টারলিংক ও এক্সের) ব্যাংক অ্যাকাউন্ট/আর্থিক সম্পদ অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন।’
চলতি বছরের এপ্রিলে এক্সের সঙ্গে ব্রাজিলীয় কর্তৃপক্ষের দ্বন্দ্বের শুরু। সে সময় ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য ছড়ানোর অভিযোগ এনে বেশ কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেন। প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বিচারক মোরায়েসকে ‘স্বৈরাচার’ ও ‘একনায়ক’ বলে আখ্যা দেন এবং হুমকি দিয়ে বলেন, এসব অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে।
মাস্কের হুমকির পর বিচারক মোরায়েস এক্সকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ব্রাজিলে কোম্পানিটির নতুন আইনি প্রতিনিধি দল পাঠাতে। অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হবে বলেও নির্দেশ দেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সেই সময়সীমা শেষ হয়ে গেছে।
বিচারপতি মোরায়েস তাঁর আদেশে বলেন, যতক্ষণ না এক্স কর্তৃপক্ষ নতুন আইনি প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং ব্রাজিলের আইন লঙ্ঘন করায় যে জরিমানা ধার্য করা হয়েছে তা পরিশোধ না করবে, ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এক্সের পাশাপাশি বিচারক স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরপরই নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট শেয়ার করে এক টুইটে এক্স জানিয়েছিল, তারা এই নির্দেশ মানবে না।
উল্লেখ্য, চলতি মাসেই এক্স ব্রাজিল থেকে তার কার্যালয় গুটিয়ে নিয়েছে। এর কারণ হিসেবে এক্স অভিযোগ করে বলেছে, ব্রাজিলীয় কর্তৃপক্ষ মেটাকে ‘সেন্সরশিপ’ করতে বলেছিল, কিন্তু মেটা কর্তৃপক্ষ সেটি করতে রাজি না হওয়ায় কর্মীদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
আরও পড়ৃন

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে