ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৯০০ জন। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করেছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প হয়। খবর বিবিসির।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। এ ঘটনায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৩০ হাজার মানুষ এবারের ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পানি এবং আশ্রয়ের ব্যাপক প্রয়োজন।
নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। হাসপাতালে ঠাঁই নেই। বাধ্য হয়েই গাছের নিচে এমনকি রাস্তাতেও চিকিৎসা দিতে হচ্ছে। ভূমিকম্পে ১৩ হাজার ৬৯৪টি বাড়ি ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিমে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
হাইতির প্রতিবেশী দেশ কিউবার গুয়ানতানামো শহরের এক বাসিন্দা জানিয়েছেন, ‘সবাই ভীষণ ভীত-সন্ত্রস্ত। দীর্ঘদিন এত শক্তিশালী ভূমিকম্প হয়নি।’
হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জানিয়েছেন, ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন তিনি। ২০১০ সালে হাইতির রাজধানীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে প্রায় দুই লাখ ৩০ হাজারের মতো মানুষ প্রাণ হারায়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে