
হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অননুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করেছে সৌদি আরব সরকার। পাশাপাশি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সরকার অনুমোদিত বৈধ অপারেটর ও ওয়েবসাইট ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সরকারস্বীকৃত চ্যানেল অনুসরণ করার মাধ্যমেই কেবল হজ পালনের বিষয়ে প্রকৃত সুযোগ পাওয়া যাবে উল্লেখ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইট হলো localhaj.haj.gov.sa এবং স্থানীয়দের জন্য হজ নিবন্ধন অ্যাপ হলো ‘নেসক’। এ ছাড়া এশিয়া, ইউরোপ, আফ্রিকা অস্ট্রেলিয়া ও আমেরিকার অধিবাসীদের জন্য সৌদি সরকার অনুমোদিত হজ অ্যাপ হলো ‘নুসুক’।
এদিকে, সৌদি সরকার দেশটির সব হজ পালনকারীদের জন্য ‘সেহাতি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোভিড, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকার রেকর্ড উল্লেখ করা বাধ্যতামূলক করেছে। সরকারি আদেশে বলা হয়েছে, ২০২৪ সালে এই সময়ের মধ্যে কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের অন্তত এক ডোজ ও গত ৫ বছরের মধ্যে মেনিনজাইটিস ভ্যাকসিনের একটি ডোজের রেকর্ড উল্লেখ করতে বলেছে।
এদিকে, যেকোনো ভিসা নিয়ে সৌদি আরবে গেলেই ওমরাহ করা যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে এখন থেকে আলাদা করে আর ওমরাহ ভিসার প্রয়োজন হবে না। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টুইটে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যেকোনো ভিসা নিয়ে যেকোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সহজে ও স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারবেন।
নতুন এই ঘোষণার ফলে সৌদি আরবে ফ্যামিলি, ট্রানজিট, শ্রমিক এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন। এ ব্যাপারে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আপনার ভিসা যা-ই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে