
সংযুক্ত আরব আমিরাতে ধূমপান খুবই সাধারণ একটি ঘটনা। দেশটির রাস্তা-ঘাটে প্রায় সময়ই সিগারেটসহ ভ্যাপস এবং সিসা টানতে দেখা যায় ধূমপায়ীদের। এ অবস্থায় ধূমপানের ওপর বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এ বিষয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য নতুন কিছু বিধি-নিষেধ জারি করেছে আমিরাত সরকার। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কেউ ধূমপান না করলেও সে যদি ধূমপানের সংস্পর্শে আসে তবে তার স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে।
এ অবস্থায় শিশুদের ক্ষতি এড়াতে ধূমপায়ীদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির শিশু অধিকার সংক্রান্ত ওয়াদিমা আইন অনুযায়ী, শিশুর উপস্থিতিতে ধূমপান করা বেআইনি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো পাবলিক বা প্রাইভেট গাড়িতে কিংবা কোনো আবদ্ধ স্থানে ১২ বছরের কম বয়সী কোনো শিশুর সামনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাঁকে ৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকার সমান।
এ ছাড়াও অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক কিংবা নিকোটিন-জাতীয় কোনো পণ্য বিক্রি করাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ লাখ টাকার কাছাকাছি। এ ক্ষেত্রে জরিমানা না দিলে ৩ মাসের কারাদণ্ডেরও বিধান করা হয়েছে।
শিশুদের কাছে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি করাও বেআইনি এবং একই শাস্তি নির্ধারণ করা হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে