সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষাবাহিনী হামলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে।
রয়টার্স জানিয়েছে, হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান। ইরানের এই অস্ত্র সরবরাহ ব্যাহত করতে ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।
স্থলপথে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সামরিক সরঞ্জাম বহনের জন্য আকাশপথ বেছে নেয়। এখন সেই পথকেই বাধাগ্রস্ত করতে চাইছে ইসরায়েল।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ক্রমশ তা একটি গৃহযুদ্ধে পরিণত হয়। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৯ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৮ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে