
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭৭ হাজার আহত হয়েছে। কিন্তু হামাস শেষ হয়ে যায়নি, বরং ইসরায়েলি বাহিনী গাজার চোরাবালিতে আটকে গেছে এবং লজ্জাজনক পরাজয়ের অপেক্ষা করছে।
গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এমনটাই বলেছেন। গতকাল মঙ্গলবার এক ভিডিও ভাষণে আবু উবায়দা বলেন, ‘২০০ দিন পরেও শত্রুরা এখনো গাজার চোরাবালিতে আটকে আছে। তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশা নেই, এমনকি জিম্মিদের মুক্ত করারও তাড়না তাদের নেই।’
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন অনুসারে, ভিডিও ভাষণে আবু উবায়দা আরও বলেন, ‘শত্রু সরকার (ইসরায়েল সরকার) বিশ্ববাসীকে এই মিথ্যা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে, তারা আল-কাসাম ব্রিগেডকে নির্মূল করে ফেলেছে এবং কেবল রাফাহ ব্যাটালিয়ন অবশিষ্ট রয়ে গেছে।’
তিনি বলেন, ‘ইসরায়েলি দখলদার সরকার এখনো তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে, যা ৭ অক্টোবর ভূলুণ্ঠিত হয়েছিল। তারা তাদের বিজয়কে রাফাহ আক্রমণের সঙ্গে যুক্ত করে উপস্থাপনের চেষ্টা করছে এই মিথ্যা বারবার বিক্রি করার চেষ্টা করছে যে, তারা রাফাহ ব্যাটালিয়ন ছাড়া সমস্ত প্রতিরোধ গোষ্ঠীকে (হামাস) পরাজিত করেছে।’
তবে এমনটা হয়নি উল্লেখ করে আবু উবায়দা বলেন, ‘আমাদের প্রতিরোধ অভিযান নতুন রূপ নেবে এবং নতুন উপযুক্ত কৌশলের সঙ্গে সমন্বয় করে এগিয়ে যাবে।’ অবশ্য আবু উবায়দা এ সময় হামাসের লোকবলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
আল-কাসাম ব্রিগেডের এই মুখপাত্র আরও বলেন, ‘ছাইভস্ম থেকে উঠে এসে, ধ্বংসস্তূপের নিচ থেকে জেগে উঠে প্রতিরোধযোদ্ধারা (ইসরায়েলি সেনাদের) বিতাড়িত করছেন এবং তা অব্যাহত রাখবেন। সারা বিশ্ব প্রতিরোধযোদ্ধাদের শক্তির সাক্ষ্য দিচ্ছে।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে