
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন—ইসরায়েলি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের কয়েক দিন পর তাঁর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’। ভিডিওটিতে তাঁকে বেশ সুস্থ দেখা গেলেও, এটি কবে ধারণ করা তা নির্দিষ্ট করে বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে তৈরি হওয়া ব্যাপক জল্পনা-কল্পনা ও গুঞ্জন থামাতেই এই ভিডিওটি সামনে এনেছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথ মার্কিন-ইসরায়েলি সামরিক হামলায় মোজতবা খামেনির পিতা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পরপরই মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একবারও কোনো রাজনৈতিক বা পাবলিক অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হননি। তিনি কেবল লিখিত বক্তব্যের মাধ্যমে দেশের নীতি-সংক্রান্ত বার্তা দিয়ে আসছেন। এমনকি বাবার জানাজাতে অন্য ভাইয়েরা উপস্থিত হলেও তাঁর দেখা মেলেনি।
বিভিন্ন গোয়েন্দা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির সেই সামরিক হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করে কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছেন।
এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা বর্তমানে ‘অত্যন্ত কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।
তবে ইরান সরকারের দাবি, সর্বোচ্চ নেতার আঘাত সামান্য ছিল এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাদের বক্তব্য অনুযায়ী, মোজতবা খামেনি সার্বক্ষণিকভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন।
লন্ডনভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট পদে থাকা মাসুদ পেজেশকিয়ানকে সম্প্রতি তেহরানের একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল সর্বোচ্চ নেতার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের জন্য।
প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানকে কালো কাচ ঢাকা একটি গাড়িতে তোলা হয়, যেখানে আগে থেকেই এক ব্যক্তি বসা ছিলেন, যাকে মোজতবা খামেনি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। গাড়ির জানালা ঢাকা ছিল এবং নিরাপত্তা কর্মীরা তাঁদের পারস্পরিক স্পর্শ বা করমর্দন করতে দেননি। তাঁরা কেবল কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ওই বৈঠকের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বয়ং সংশয় প্রকাশ করেছিলেন—গাড়িতে শোনা কণ্ঠস্বরটি আসলেই সর্বোচ্চ নেতার ছিল কি না।
এর আগে জুলাই মাসে সৌদি সংবাদমাধ্যম ‘আল হাদাস’ এক ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করে, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সামরিক অভিযানের ফলে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব প্রায় ধ্বংস হয়ে গেছে এবং মোজতবা খামেনি ‘৯০ শতাংশই নিঃশেষ হয়ে গেছেন’ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হারিয়েছেন।
তবে মেহের নিউজের প্রকাশিত সাম্প্রতিক ভিডিওতে নতুন সর্বোচ্চ নেতাকে স্বাভাবিকভাবে কাজ করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশ করে ইরান সরকার নিশ্চিত করার চেষ্টা করছে যে, মোজতবা খামেনি বহাল তবিয়তে আছেন এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এটি ধারণের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ না করায় এবং লাইভ বা সরাসরি সম্প্রচারে খামেনি না আসায় জল্পনার অবসান পুরোপুরি হয়নি।

কলম্বিয়ার কট্টর ডানপন্থী আইনজীবী আবেলর্দো দে লা এস্প্রিয়েলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র একদিনের মাথায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
ক্যানসারে আক্রান্ত হয়ে যন্ত্রণাদায়ক দিন পার করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ছোট ছেলে হান্টার বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার ক্যানসারের বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়...
২ ঘণ্টা আগে
কলম্বিয়ার নতুন ডানপন্থী জনতোষণবাদী প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলার শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির জন্য ১০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি ইরান বা অন্য কোনো দেশকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়নি বলে স্পষ্ট করেছে তুরস্ক। গতকাল শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
৪ ঘণ্টা আগে